সাংবাদিকরা শুধু প্রচারই করেন না, আমাদের সংশোধনও করেন’

Post Image


জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সাংবাদিক বন্ধুরা শুধু আমাদের ভালো কাজ তুলে ধরেন না, আমাদের অন্যায় ও ত্রুটি-বিচ্যুতিগুলো সংশোধনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও কাজ করেন তারা। সাংবাদিক ভাইয়েরা শুধু প্রচারই করেন না, প্রয়োজনে আমাদের সংশোধনও করেন। অনেক সময় তারা আমাদের শাসনও করেন। সাংবাদিকদের কারণে আমরা নিজেদের সংযত রাখি, লাগাম টানি। আপনাদের উপস্থিতির কারণেই আমরা সাবধানে চলি যেন কোনো ভুল না হয়ে যায়।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগামী ২৮ নভেম্বর বাউফল পাবলিক মাঠে আয়োজিত জুলাই শহিদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বাস্তবায়ন উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার সামনে হয়তো একজন মানুষ ভুল দেখতে পারে, কিন্তু সাংবাদিকদের মাধ্যমে সেই ভুল লাখো মানুষের কাছে পৌঁছে যায়। আপনাদের আমরা যেমন ভালোবাসি, ঠিক তেমনি কোনো অপকর্ম বা অন্যায়ের কারণে আপনাদের ভয়ও করি। যাকে মানুষ ভয় করে, সেই ভয় কাটিয়ে উঠতে কেউ কেউ আবার আপনাদের আলাদা করে ভয় দেখানোর চেষ্টা করে।

ড. মাসুদ বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই- আপনাদের কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে ভয় দেখায়, তবে আমি শফিকুল ইসলাম মাসুদ হিসেবে সকল জুলুম-নির্যাতন মোকাবিলায় আপনাদের কর্মী হয়ে পাশে থাকব। বিভিন্ন পর্যায়ে সম্মানিত ওলামা-মাশায়েখদের নিয়ে তরুণদের মোটিভেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে তারা ভালো থাকে এবং ইসলামের অনুশাসন মেনে চলে। এছাড়া ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিও তিনি বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম