গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

Post Image

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও তার তিন বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের রাজেন্দ্রপুর অংশে এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন— গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানিয়া এলাকার বাসিন্দা মিতি রানী দাস (৩৫) এবং তার একমাত্র ছেলে রুদ্র দাস (৩)।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মিতি রানী তার শিশু সন্তানকে নিয়ে রাজেন্দ্রপুর এলাকায় রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মিতি রানী। তার পাশে থাকা শিশু রুদ্র গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুটিরও মৃত্যু হয়।


জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিতি রানীর মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতাল থেকে শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়।


তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

উপনির্বাচন ঘিরে বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

কুমিল্লায় মাঝরাতে মহাসড়ক বন্ধ করে দুই গ্রামের সংঘর্ষ

প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

বাঁশখালীতে অগ্নিদুর্গত দুই পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় অভিযোগ করলেন স্ত্রী

পদ্মা সেতুর দক্ষিণে বাস দুর্ঘটনা,আহত ৬

সর্বাধিক পঠিত

সাংবাদিকরা শুধু প্রচারই করেন না, আমাদের সংশোধনও করেন’

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আগুনে প্রাণ গেলো বৃদ্ধার

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

লক্ষ্মীপুরে গণমিছিলে এসে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু

হাসনাতের পাশে বন্ধুরা নির্বাচনের জন্য দিলেন ১৪ লাখ টাকার চেক

চট্টগ্রাম-৮ আসনে এনসিপিকে সমর্থন দিয়ে সরে গেলেন জামায়াতের প্রার্থী

চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেফতার

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর