অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা

Post Image


বগুড়ার ধুনটে অনুষ্ঠানস্থলে বসাকে কেন্দ্র করে হামলার ঘটনায় ছাত্রদল নেতা ও তার বাবা আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের খোকসাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালিব (২৫) এবং তার বাবা জেল হোসেন। তারা পাকুড়িহাটা গ্রামের বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে খোকসাহাটা গ্রামের ছানোয়ার হোসেনের বাড়িতে একটি কুলখানি অনুষ্ঠানে অংশ নিতে যান তারা। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অসীমসহ তার অনুসারীরা। অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে।


পরে দাওয়াত শেষে বাড়ির উদ্দেশে রওনা হলে পথে অসীমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।


এতে আব্দুল মোতালিব ও তার বাবা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা অসীমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আহত ছাত্রদল নেতার চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা

রাতের মধ্যে ১৯ জেলায় বজ্র-বৃষ্টিসহ ঝড়ের আভাস

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি

কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের চারজনসহ প্রাণ গেল ৫ জনের

‎ফকিরহাটে মহান স্বাধীনতা দিবসে জামায়াতের আলোচনা সভা

‘ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার নির্দেশ’

পানির ৩০ ফুট নিচে বাসের সন্ধান ফেল ফায়ার সার্ভিস

সর্বাধিক পঠিত

দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না

পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে

নির্বাচনে অবৈধ ও প্রয়োজন ছাড়া বৈধ সকল অস্ত্র উদ্ধার করা প্রয়োজন

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

মুরাদনগরে দাফনের ১৯ দিন পর কবর থেকে স্কুলছাত্রী সোহাগীর লাশ উত্তোলন

যশোরে এক মসজিদে ইতিকাফে বসেছেন বিদেশিসহ ১৬০০ জন মুসল্লি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে মশাল প্রজ্বলন মিছিল

নির্বাচনের আগেই বিপুল খাদ্য মজুদ করতে চায় সরকার