ফকিরহাট (বাগেরহাট): বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বিকেল ৪টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ নূরুল ইসলাম, মানবসম্পদ সম্পাদক অধ্যাপক ফরহাদ হুসাইন, উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ নাজমুল হুসাইন, মাওঃ এম আবদুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ৫৫ বছর চলে গেলেও আজও মানুষ স্বাধীনতার পূর্ণ স্বাদ ভোগ করতে পারেনি। কথা বলার অধিকার নেই, মতামত প্রকাশের অধিকার নেই, নেই রাজনৈতিক অধিকার। নির্বিচারে গুলিবর্ষণ ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের জনগণ পাকিস্তানি শাসক গোষ্ঠির বিরুদ্ধে সংগ্রাম করছে এবং দেশ স্বাধীন করছে কিন্তু জনগণ তাদের অধিকার পায়নি সেজন্য জনগণ জুলাইয়ে আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছিল।
সুতরাং জনগণের পালস বুঝতে না পরলে আবার বিপদ হতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে না পারলে ইতিহাস কিন্তু ছাড় দিবে না। আলোচনা সভা শেষে সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।







