টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

Post Image


টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোহালিয়াবাড়ী-সল্লা বাসস্ট্যান্ড নামক এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে ২ জন নারী, ১ জন শিশু ও দুজন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।


তবে তাদের সবার বাড়ি গাইবান্ধা বলে তাৎক্ষণিক জানা যায়। টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম কালের কণ্ঠকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে গোহালিয়াবাড়ী-সল্লা এলাকায় এলে ট্রেনে কাটা পড়ে ৫ জন মারা যায়। 


তিনি আরো জানান, তারা রেললাইনের ওপর বসে ছিলেন। তাদের বাড়ি গাইবান্ধায়। রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে কাজ করছেন।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি

কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের চারজনসহ প্রাণ গেল ৫ জনের

‎ফকিরহাটে মহান স্বাধীনতা দিবসে জামায়াতের আলোচনা সভা

‘ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার নির্দেশ’

পানির ৩০ ফুট নিচে বাসের সন্ধান ফেল ফায়ার সার্ভিস

পদ্মায় ডুবে যাওয়া বাসে যাত্রী ছিলেন প্রায় ৬০ জন

ফেরিতে উঠার সময় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

সর্বাধিক পঠিত

দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না

পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে

নির্বাচনে অবৈধ ও প্রয়োজন ছাড়া বৈধ সকল অস্ত্র উদ্ধার করা প্রয়োজন

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

যশোরে এক মসজিদে ইতিকাফে বসেছেন বিদেশিসহ ১৬০০ জন মুসল্লি

মুরাদনগরে দাফনের ১৯ দিন পর কবর থেকে স্কুলছাত্রী সোহাগীর লাশ উত্তোলন

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

সাংবাদিকরা শুধু প্রচারই করেন না, আমাদের সংশোধনও করেন’

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে মশাল প্রজ্বলন মিছিল