পানির ৩০ ফুট নিচে বাসের সন্ধান ফেল ফায়ার সার্ভিস

Post Image


রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে। এটিকে শনাক্ত করে উদ্ধার তৎপরতা শুরু করেছেন ডুবুরিরা।


বুধবার (২৫ মার্চ) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার গণমাধ্যমকে এই তথ্য জানান।  বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের ওই বাস নদীতে পড়ে যায়।


প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন।


শাজাহান শিকদার বলেন, গোয়ালন্দ ও আরিচা ফায়ার স্টেশনের ডুবরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন। এ ছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরো দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে দিকে রওনা হয়েছে। পানির নিচে থাকা বাসটিকে শনাক্ত করতে পেরেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।


এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। নদীর গভীর থেকে বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।


রাজবাড়ী জেলা পুলিশের এক কর্মকর্তা মোবাইল ফোনে জানান, প্রাথমিকভাবে জানা গেছে— কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের চারজনসহ প্রাণ গেল ৫ জনের

‎ফকিরহাটে মহান স্বাধীনতা দিবসে জামায়াতের আলোচনা সভা

‘ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার নির্দেশ’

পানির ৩০ ফুট নিচে বাসের সন্ধান ফেল ফায়ার সার্ভিস

পদ্মায় ডুবে যাওয়া বাসে যাত্রী ছিলেন প্রায় ৬০ জন

ফেরিতে উঠার সময় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

বিয়েতে ডিজেল উপহার পেলেন গণঅধিকার নেতা

ঠাকুরগাঁওয়ে বিয়েতে ব্যতিক্রমী উপহার: বর পেলেন ৫ লিটার অকটেন

সর্বাধিক পঠিত

বগুড়ায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়

দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না

পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে

বালিয়াডাঙ্গীতে নতুন ক্লিনিক উদ্বোধন করলো জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

মুরাদনগরে দাফনের ১৯ দিন পর কবর থেকে স্কুলছাত্রী সোহাগীর লাশ উত্তোলন

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

নির্বাচনে অবৈধ ও প্রয়োজন ছাড়া বৈধ সকল অস্ত্র উদ্ধার করা প্রয়োজন

যশোরে এক মসজিদে ইতিকাফে বসেছেন বিদেশিসহ ১৬০০ জন মুসল্লি

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে মশাল প্রজ্বলন মিছিল