নূরুল ইসলাম বুলবুল

দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না

Post Image

চাঁদাবাজদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, আপনাদের শেষ সময় এসে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারির পর দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে অবিলম্বে চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি বন্ধ করা হবে।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হলরুমে ইন্ডাস্ট্রিয়ালিস্টস্ অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা শাখার উদ্যোগে ব্যবসায়িক ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বুলবুল বলেন, বাংলাদেশের জাতীয় বাজেট মূলত বিদেশি ঋণের ওপর দাঁড়িয়ে আছে। বাজেট বাস্তবায়নের জন্য সরকারকে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে ধারাবাহিকভাবে ঋণ নিতে হচ্ছে। এর ফলে দেশের প্রতিটি শিশু জন্মের পর থেকেই ঋণের বোঝা মাথায় নিয়ে বড় হচ্ছে।

নুরুল ইসলাম বুলবুল বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে প্রকৃত দেশপ্রেমের ঘাটতি রয়েছে। দেশের উন্নয়নের চেয়ে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে নিজেদের পকেট ভারী করাই যেন রাজনীতির মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে দেশের সর্বত্র চাঁদাবাজদের দৌরাত্ম্য চলছে। চাঁদাবাজি এখন একটি রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রা পর্যন্ত এই চাঁদাবাজির কারণে বিপর্যস্ত। এ অবস্থার পরিবর্তন জরুরি।

চাঁপাইনবাবগঞ্জের সামগ্রিক ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে এখানকার সম্ভাবনাময় পণ্যগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম, কাঁসাসহ অন্যান্য স্থানীয় পণ্যের গুণগত মান ও স্বকীয়তা বিশ্ববাজারে যথাযথভাবে উপস্থাপন করা গেলে নতুন বাজার সৃষ্টি হবে, রপ্তানি বাড়বে এবং স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপকৃত হবেন। এর মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন নুরুল ইসলাম বুলবুল। এছাড়া তিনি কৃষি ইপিজেট তৈরি করে কৃষকদের অর্থনীতির উন্নয়ন ও লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টিরও কথা বলেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তারা কর কাঠামোর জটিলতা, নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি ও প্রশাসনিক হয়রানির বিষয়ে অভিযোগ করেন। সভায় বক্তারা ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

সভায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস্ এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক ২

খুলনা নগরভবনে পেট্রল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ চালক আটক

ছেলেদের অত্যাচার সইতে না পেরে থানায় মা, দুই ভাইয়ের কারাদণ্ড

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

গোপালগঞ্জে যে তাণ্ডব ও সহিংসতা দেখা গেল, এটাই আওয়ামী লীগ: সাদিক কায়েম

নারায়ণগঞ্জে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট সাবিহা

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

সর্বাধিক পঠিত

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

উপজেলায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৮৩ জনের মধ্যে ৫৪তম, ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

সংস্কারের জন্য কমিটেড ছিল না বিএনপি : নাহিদ ইসলাম

২২৭৬ জনকে হত্যা ও গুমের অভিযোগ, তদন্ত চাইল বিএনপি

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

শিবির নেতা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বানোয়াট, সংসদে বিরোধীদলীয় উপনেতা

মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি: মির্জা ফখরুল