ভরসার মদতে এনসিপি-জামায়াতের নেতাকর্মীর বাড়িতে হামলা: আখতার হোসেন

Post Image

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) নির্বাচনি এলাকায় এনসিপি-জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে হামলার জন্য ভরসাকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, ‘বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসার মদতে এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।’

রোববার বিকেলে হারাগাছ এলাকার ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।

আখতার হোসেন জানান, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই হারাগাছ এলাকায় তাণ্ডব শুরু করে ‘ভরসা বাহিনী’। বিশেষ করে সারাই বালাহাট পশ্চিমপাড়া, বালারঘাট খামার ও দালালহাটখোলা এলাকায় এনসিপি নেতা মনিরুল ইসলাম, আরাফাত হোসেন এবং জামায়াত কর্মী মোমিনের বাড়িতে হামলা চালায়।

তিনি বলেন, হামলাকারীরা আসবাবপত্র, মোটরসাইকেল, টেলিভিশন ও ওয়াশিং মেশিন ভাঙচুর করেছে এবং স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ভয়ে অনেক নেতা-কর্মী এখনো বাড়িতে ফিরতে পারছেন না।

তিনি আরো বলেন, বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অন্যদিকে তাদের হাইকমান্ডের প্রশ্রয়ে পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসা এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছেন। বিষয়টি তিনি স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অবহিত করেছেন। ১০ দিন পার হলেও পুলিশ বা সেনাবাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারল না, তা নিয়েও প্রশ্ন তোলেন আখতার।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসা। তিনি বর্তমানে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন জানিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। কোনো প্রমাণ ছাড়াই সত্য আড়াল করতে এসব বলা হচ্ছে। আমার নাম ব্যবহার করে যা প্রচার করা হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত।"

আখতারের সফরকে কেন্দ্র করে গতকাল থেকেই হারাগাছে উত্তেজনা বিরাজ করছে। হারাগাছ পৌর বিএনপি প্রথমে হরতালের ডাক দিলেও পরে পবিত্র রমজান মাসের কথা বিবেচনা করে তা প্রত্যাহার করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শ্রীমঙ্গলে খাল খননে উদ্ধার মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা: রুমিন ফারহানার কর্মীদের বিরুদ্ধে পাল্টা মামলা

ভরসার মদতে এনসিপি-জামায়াতের নেতাকর্মীর বাড়িতে হামলা: আখতার হোসেন

ওসিকে হুমকি দেওয়া বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

কক্সবাজারে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশুর মৃত্যু

কৃষকের মাঠ ভরা সরিষা কেটে নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব, মসজিদে তালা

ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা-ভাঙচুর

সর্বাধিক পঠিত

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী

উপজেলা সেক্রেটারিসহ ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও

বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারলেন না বর

মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জামায়াত ক্ষমতায় গেলে সাঈদী হত্যার বিচার করা হবে : জামায়াত আমির

কমেছে স্বর্ণের দাম

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার

ডেএসডির জনসভায় আসার পথে হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৫