কৃষকের মাঠ ভরা সরিষা কেটে নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Post Image


কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের মাঠে কৃষক মোমিন ইসলামের সরিষা ক্ষেত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা যুবদলের সদস্য ফিতা মিয়ার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তিনি অন্যের পক্ষে ভাড়াটে হয়ে দলবল নিয়ে এ ঘটনা ঘটান।


ভুক্তভোগী মোমিন ইসলাম, যিনি পাঁচশিরা বাজার এলাকার মৃত গোলজার রহমানের ছেলে, তাঁর প্রতিপক্ষ চাচাতো ভগ্নিপতি ও যুবদল নেতাসহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযুক্তরা হলেন প্রতিপক্ষ চাচাতো ভগ্নিপতি কালাই কৃষি ব্যাংকপাড়ার  মেহেদী মাছুম, ভাড়াটে জেলা যুবদলের সদস্য ফিতা মিয়া, থুপসাড়া গ্রামের জাহিদ হাসান, বেগুনগ্রামের আব্দুল জলিল, মাদারপুর গ্রামের আলিফ হোসেন, ঝামটপুর গ্রামের আমিনুর ইসলাম, তালোড়া বাইগুনী গ্রামের ইমন মিয়া, দূর্গাপুর গ্রামের সৌরভ হোসেন এবং মাদাপুর গ্রামের ইমন হোসেন। তারা প্রত্যকে যুবদল ও ছাত্রদলের সঙ্গে জড়িত। 


জানা গেছে, ভুক্তভোগী মোমিন ইসলামের বাবার মৃত্যুর পর পরিবারে চাচাদের সঙ্গে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে। মোমিনের বড় চাচা আফছার আলীর মেয়ে জামাই মেহেদী মাছুম এসব জমি নিয়ে ওই পরিবারের বিরোধে জড়িয়ে পড়ে।


গত শনিবার (২১ ফেব্রুয়ারি) মাছুম জেলা যুবদলের সদস্য ফিতাসহ যুবদল ও ছাত্রদলের ২০-২৫ জনকে ভাড়া করে কৃষক মোমিনের জমিতে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে সরিষা কাটা শুরু করেন। এ সময় ভুক্তভোগী মোমিন কোনো উপায় না পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা জমি থেকে সরিষা কেটে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে এসে কালাই কৃষি ব্যাংক পাড়া মাছুমের বাড়ির সামনে স্তূপ করে রাখা সরিষা উদ্ধার করে।

 

ভূক্তভোগী কৃষক মোমিন  বলেন, আমার বাবারা চার ভাই। আমাদের যৌথ পরিবার। আমার বাবা মারা যায় ২০১১ সালে। বড় চাচা মারা যায় ২০২৪ সালে। এরপর ছোট চাচা আফসার আলী পৃথক হয়।


আমরা সবাই আজও যৌথ পরিবারেই আছি। পারিবারিকভাবে জমিজমা নিয়ে ছোট চাচা আফছার আলীর সঙ্গে বিরোধ লেগে আছে। এরমধ্যে তার মেয়ে জামাই জেলা যুবদলের সদস্য ফিতাসহ ২০-২৫ জনকে অর্থের বিনিময়ে ভাড়া করে গত শনিবার আমার জমিতে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে আধাপাকা সরিষা ক্ষেত কেটে নিয়ে আসে। আমি বাধা দিতে গেলে তারা সবাই মিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং জমি থেকে দ্রত সরে যেতে বলে। তখন আমি ৯৯৯-এ কল দিলে পুলিশ আসে। কিন্তু ততক্ষণে তারা সরিষা ক্ষেত কেটে নিয়ে যায়। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মতলব দক্ষিণে ইয়াবাসহ ছাত্রদলের ২ নেতা আটক

জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন লাখো মানুষ

জামায়াত নেতাকে কুপিয়ে আহত করেছে নিষিদ্ধ আ’মী লীগ নেতা

চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের তুমুল সংঘর্ষ

হাট ইজারাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

শিশু রামিসা হত্যার বিচারের দাবি চবি শিক্ষার্থীদের

সর্বাধিক পঠিত

কৃষকের মাঠ ভরা সরিষা কেটে নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি

প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বাবরের স্ত্রী শ্রাবণী

দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিএনপির বিদ্রোহী প্রার্থীর ম্যানেজার সাড়ে ১০ লাখ টাকাসহ আটক

শিশু সাজিদকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান

পুলিশ হেফাজতে নিয়েছে সচিবালয়ের ৪ আন্দোলনকারীকে

নির্বাচনের আগেই বিজয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন হাসনাত

ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা

জামায়াতের নির্বাচনি খরচের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে