কুষ্টিয়াতে মাদক কারবারির নাম বলায় যুবকের উপর হামলা

Post Image

কুষ্টিয়ার কুমারখালীতে এক মাদক কারবারির নাম বলায় শাহিন বিশ্বাস নামক এক যুবকের উপর  হামলার ঘটনা ঘটেছে।

গত ‎শুক্রবার বিকেল ৫টার সময় কুমারখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া খোকন মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

‎ ভুক্তভোগী শাহিন বিশ্বাস জানান, আমি আসরের নামাজ শেষে খোকন মরে গিয়ে দাঁড়ায় সেখানে থাকা কয়েকটি ছেলের সাথে মাদক কারবারিদের নিয়ে আলোচনা করছিলাম এক পর্যায়ে আমি হালিমা খাতুন নামে এক মাদক কারবারির নাম বলি, এই নাম বলাতেই ওখানে অবস্থানরত নাহিয়ান বিশ্বাস (১৫)  হঠাৎ আমার উপর চড়া হয় এবং আমাকে ঘুষি মেরে বসে, তার সাথে আমার হাতাহাতি শুরু হয় একপর্যায়ে ওখান থেকে সে পালিয়ে যায়। সে ঐ এলাকার নাজমুল বিশ্বাসের (৫০) ছোট ছেল।

‎ এ বিষয়ে তার বাড়িতে তার পরিবারকে জানাতে গেলে তার পিতা নাজমুল বিশ্বাস(৫০) কাঠের বাটাম নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন এবং সজোরে আমার মাথায় আঘাত করে এ অবস্থায় আমি মাটিতে পড়ে যায় তখন তার স্ত্রী ও তার বড় ছেলে  নাবিন (২৬) কাঠের বাটাম দিয়ে আমাকে এলোপাথাড়ি মারতে শুরু করে একপর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি। সেখান থেকে আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে কুমারখালী হাসপাতালে ভর্তি করে। এখানে আমি আজ দুই দিন চিকিৎসাধীন রয়েছি। 

 তিনি আরো বলেন,  আমি থানাতে অভিযোগ দিয়েছি তবে থানা থেকে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

‎এই ঘটনায় কুমারখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি,  তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কক্সবাজারে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশুর মৃত্যু

কৃষকের মাঠ ভরা সরিষা কেটে নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব, মসজিদে তালা

ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা-ভাঙচুর

কুষ্টিয়াতে মাদক কারবারির নাম বলায় যুবকের উপর হামলা

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

জাহিদ হত্যার প্রধান আসামিকে যেভাবে ধরল র‍্যাব

বগুড়ায় ২ জামায়াত নেতা গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও

বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারলেন না বর

উপজেলা সেক্রেটারিসহ ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

কমেছে স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে সাঈদী হত্যার বিচার করা হবে : জামায়াত আমির

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি, হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের দাবি

মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার