ঝালকাঠিতে ৬৫ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

Post Image


ঝালকাঠির নলছিটিতে ৬৫ পিস ইয়াবাসহ নাসরুল হাওলাদার (২৮) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ছৈলাবুনিয়া মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করা হয়।


গ্রেপ্তার নাসরুল হাওলাদার পূর্ব কামদেবপুর এলাকার বেলায়েত হাওলাদারের ছেলে। তিনি নলছিটি জেড. এ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদল–এর সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।


নলছিটি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ৬৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিকে দ্রুত আদালতে পাঠানো হবে।


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


নাসরুলের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান বলেন, নাসরুল একসময় কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন ঠিকই, কিন্তু বর্তমানে ছাত্রদলের কোনো কার্যক্রম বা পদের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি এখন বিবাহিত এবং নিজ সংসার নিয়ে ব্যস্ত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চট্টগ্রামে ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

প্যারোলে মুক্তিতে মায়ের জানাজায় আলোচিত সেই রানা প্লাজার মালিক সোহেল

ঝালকাঠিতে ৬৫ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

ভাষা শহীদদের জন্য বায়তুল মোকাররম কোরআন খতম ও বিশেষ দোয়া

সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন

যশোরে আ. লীগ কার্যালয় খুললো নিষিদ্ধ ছাত্রলীগ

পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় সহকারী অধ্যাপককে মারধর

প্রধান বিরোধী দল জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

সর্বাধিক পঠিত

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও

জামায়াত ক্ষমতায় গেলে সাঈদী হত্যার বিচার করা হবে : জামায়াত আমির

উপজেলা সেক্রেটারিসহ ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

কমেছে স্বর্ণের দাম

খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারলেন না বর