পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় সহকারী অধ্যাপককে মারধর

Post Image

ভারতের কর্ণাটক রাজ্যের কালাবুরাগি জেলায় অবস্থিত ডা. মালাকারেড্ডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অভ্যন্তরীণ পরীক্ষার সময় নকল করতে বাধা দেওয়ায় সহকারী অধ্যাপকের ওপর শারীরিক হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী ঘটনা অস্বীকার করলেও পরীক্ষাকক্ষের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে পুরো ঘটনা স্পষ্টভাবে ধরা পড়েছে।


এনডিটিভির প্রতিবেদন অনুসারে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা বিষয়ের পরীক্ষার দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক শিবরাজকুমার শাহবাজ নামের এক শিক্ষার্থীকে মোবাইল ফোন ব্যবহার করে নকল করার সময় হাতেনাতে ধরেন। অধ্যাপক তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীর উত্তরপত্র জব্দ করেন এবং তাকে পরীক্ষাকক্ষ ত্যাগ করার নির্দেশ দেন।


এতে ক্ষুব্ধ হয়ে শাহবাজ হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন এবং অধ্যাপক শিবরাজকুমারের ওপর শারীরিক হামলা চালান। ফুটেজে দেখা যায়, অন্য শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে এসে শাহবাজকে ধরে ফেলেন এবং তাকে অধ্যাপকের কাছ থেকে সরিয়ে নেন। কিন্তু কিছুক্ষণ পর শাহবাজ পরীক্ষাকক্ষের দরজার দিকে হেঁটে গিয়ে আবার ফিরে এসে অধ্যাপককে দ্বিতীয়বার আঘাত করেন।


ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শাহবাজের অভিভাবককে বিষয়টি অবহিত করে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীকে ভবিষ্যতের সব পরীক্ষা থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সহকারী অধ্যাপক শিবরাজকুমার এখন পর্যন্ত পুলিশে কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানা গেছে।


এই ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার সময় শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চট্টগ্রামে ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

প্যারোলে মুক্তিতে মায়ের জানাজায় আলোচিত সেই রানা প্লাজার মালিক সোহেল

ঝালকাঠিতে ৬৫ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

ভাষা শহীদদের জন্য বায়তুল মোকাররম কোরআন খতম ও বিশেষ দোয়া

সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন

যশোরে আ. লীগ কার্যালয় খুললো নিষিদ্ধ ছাত্রলীগ

পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় সহকারী অধ্যাপককে মারধর

প্রধান বিরোধী দল জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

সর্বাধিক পঠিত

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও

জামায়াত ক্ষমতায় গেলে সাঈদী হত্যার বিচার করা হবে : জামায়াত আমির

উপজেলা সেক্রেটারিসহ ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারলেন না বর

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

কমেছে স্বর্ণের দাম

খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়