‎কুমারখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Post Image

কুষ্টিয়ার কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।


উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আখতার। 

সভায় ২১শে ফেব্রুয়ারি পালনের কর্মসূচি নির্ধারণ, নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠানের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎অনুষ্ঠানে আরো হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ​মোঃ নাভিদ সারোয়ার, সিনিয়র মৎস্য কর্মকর্তা ​মোঃ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ​মোঃ রাইসুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ​আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শামসুল আলম পিন্টু,কুমারখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ​সোহাগ মাহমুদ, ​দপ্তর সম্পাদক মাসুদ রানা।

‎এছাড়াও সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সভায় বক্তারা মহান শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন। এবারের ২১শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কীভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।

‎​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার বলেন, "বাঙালি জাতির অহংকার ও চেতনার প্রতীক ২১শে ফেব্রুয়ারি। এই দিনটিকে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে উদযাপন করতে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নকআউটের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চট্টগ্রামে লরিচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতির

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

লক্ষ্মীপুরে তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

নওগাঁ সীমান্ত থেকে ৯ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

সর্বাধিক পঠিত

ইসলামী আন্দোলন একমাত্র আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী: খালেদ সাইফুল্লাহ

আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে: রুমিন ফারহানা

হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল : জুমা

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন

চরমোনাই পীর বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়: মির্জা ফখরুল

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত

‎কুমারখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে— হাসনাত আবদুল্লাহর অভিযোগ

জামায়াত ক্ষমতায় এলে দেশটা পাকিস্তান হবে

শহীদদের রক্তের বদৌলতেই ইসলাম উর্বর অবস্থানে এসেছে : অধ্যাপক ইউনুস