চরমোনাই পীর বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়: মির্জা ফখরুল

Post Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে। মা-বোনদেরকে ভুল বুঝাচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাবে। এটা কোন মুসলমান বিশ্বাস করে না, মাকে শ্রদ্ধা না করলে কেউ বেহেশত পেতে পারে না। চরমোনাই পীর সাহেব বলেছেন, জামায়াতে ইসলামী কোন ইসলামী দল নয়।

বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রতিপক্ষ জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি সব সময় কাজে বিশ্বাস করে, কর্মে বিশ্বাস করে, আমরা নিছক সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটি দল আপনাদের সামনে এসেছে, এদেরকে আমরা আগে কখনো এভাবে দেখিনি। এখন তারা এসেছে রাজনীতি করতে, নির্বাচন করতে। নির্বাচন নিশ্চয়ই করবেন, রাজনীতি করার সবার অধিকার আছে কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না।

তিনি বলেন, বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে কৃষিভিত্তিক শিল্প, কলকারখানা, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের চাকরির ব্যবস্থা করা হবে।

মির্জা ফখরুল বলেন বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। কৃষক যেন ন্যায্য মূল্যে সার, বীজ, তেল ও কৃষি পণ্য ক্রয় করতে পারে। ১০ হাজার টাকা পযন্ত কৃষকের ঋণ মউকুফ করে দেওয়া হবে, নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব নিবে সরকার, দেড় বছরে এক কোটি যুবকের চাকরির ব্যবস্হা করাসহ নানা প্রতিশ্রুতি দেন তিনি ।

তিনি বলেন, আমরা পত্র-পত্রিকা-স্যোশাল মিডিয়ায় কিছুদিন ধরে দেখছি, একটি দল নারীদের হেয় করে নানা বাজে কথা বলছে। আপনারাই বলুন, যারা দেশের অর্ধেক যে নারী, আমাদের মা-বোনদেরকে সম্মান করতে ইজ্জত দিতে জানে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ওয়ার্ড বিএনপি ও ভোটাররা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস