ইসলামী আন্দোলন একমাত্র আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী: খালেদ সাইফুল্লাহ

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) প্রার্থী খালেদ সাইফুল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামী শরীয়া আইন সমর্থন করলে ভোটের একদিন আগেও বৃহৎ ইসলামী জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। জামায়াতে ইসলামী যখন শরীয়া আইন চালু করবে না এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে দলীয় মনোনয়ন দাঁড়িপাল্লা প্রতীক দিয়েছেন তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সাথে একমত হতে পারেনি।

শনিবার ‎সকালে কমলনগর উপজেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে প্রেস বিফিংয়ে জানান আগামীকাল (১ ফেব্রুয়ারি) হাজিরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠে সকালে নির্বাচনি জনসভা উপলক্ষে এসব কথা বলেন তিনি। এতে উপস্থিত থাকবেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। ‎

খালেদ সাইফুল্লাহ আরো বলেন, দুর্নীতি চর্চা থেকে বেরিয়ে আসতে হলে আগে বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শিক্ষা দিতে হবে। তাহলে ছোট ছোট দুর্নীতিবাজরা ভয়ে দুর্নীতি ছেড়ে দিবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র ইসলামী দল যারা আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী। যারা ইসলামী আন্দোলনের সাথে জোট করতে চান তারা অবশ্যই ইসলামী রাস্ট্র নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যারা রাষ্ট্র ক্ষমতার লোভে আল্লাহর আইন ও শরীয়া মানবেনা তাদেরকে এই মুসলিম রাষ্ট্র মেনে নিবে না।

‎এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান মাহমুদী, মুফতি শরীফুল ইসলাম, জেলা কার্যনির্বাহী সদস্য ও নির্বাচন পরিচালক, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি একেএম আব্দুজ জাহের আরেফী, লক্ষ্মীপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপন, মাওলানা মোস্তাফিজুর রহমান সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর শাখা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ