শহীদদের রক্তের বদৌলতেই ইসলাম উর্বর অবস্থানে এসেছে : অধ্যাপক ইউনুস

Post Image

নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর ও নাটোর-২ (সদর-নলডাঙা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী বলেছেন, শহীদদের রক্ত কখনো ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি। বরং সেই রক্তের বদৌলতেই ইসলাম আরও শক্ত অবস্থানে পৌঁছেছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে নাটোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২১৩তম শহীদ শাহাবুদ্দীন রিপন ও স্থানীয় জামায়াত কর্মী নুরুল ইসলাম মুন্সির আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন শাখা।

অধ্যাপক ইউনুস আলী বলেন, শহীদ শাহাবুদ্দীনকে হত্যার মাধ্যমে ইসলামী আন্দোলনকে দমন করা যাবে—এমন ধারণা করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, শহীদদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনকে আরও বেগবান করেছে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের রক্ত কখনো বৃথা যায়নি। তাঁদের আত্মত্যাগের ফলেই বাংলাদেশে ইসলাম আজ উর্বর অবস্থানে এসেছে।

বক্তব্যে তিনি ইতিহাসের উদাহরণ টেনে বলেন, ফেরাউন ও নমরুদের মতো অত্যাচারীরা জুলুম-নির্যাতনের মাধ্যমে সত্যের পথ রুদ্ধ করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারাই ধ্বংস হয়েছে। একইভাবে এ দেশেও কিছু গোষ্ঠী ইসলামের অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তবে তারা সফল হয়নি।

ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা প্রসঙ্গে অধ্যাপক ইউনুস আলী বলেন, এই সংগঠন শিক্ষার্থীদের কোরআনের আদর্শে গড়ে তুলতে কাজ করে। চরিত্র গঠন ও নৈতিকতার ওপর গুরুত্ব দেওয়ার কারণে সংগঠনের কর্মীরা সমাজে একটি ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান। উপস্থিত ছিলেন নাটোর-২ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আলী আল মাসুদ মিলন এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আবু সাইদ রনি। এছাড়া শহীদ শাহাবুদ্দীনের বাবা মো. রফিকউল্লাহসহ প্রায় পাঁচ শতাধিক স্থানীয় মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ