আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে: রুমিন ফারহানা

Post Image

বিএনপির মনোনয়ন না পাওয়ার পর আক্ষেপ ও ক্ষোভের সুরে কথা বলেছেন দলটির পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, “আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণে গুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, কেমনটা লাগে? ঠিক আছে—আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে।

শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে একটি পথসভায় এ আহ্বান জানান তিনি।

নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নির্বাচনের মাঠে এখনও পেশিশক্তি ও কালো টাকার প্রভাব রয়েছে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যেকোনো উপায়ে নির্বাচনে জয়ের চেষ্টা করে থাকে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, “আমি আমার নেতাকর্মীদের বারবার সতর্ক করে দিচ্ছি—হাঁসের কোনো অভাব নেই মাঠে। হাঁসগুলো যেন সন্ধ্যায় গুণে গুণে খোঁয়াড়ে তোলা হয়।”

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ করে তিনি বলেন, মানুষের বাড়িতে একটি উঠান বৈঠক করার কারণে তাকে একাধিকবার জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে বড় বড় মঞ্চ তৈরি করে বিএনপি-সমর্থিত প্রার্থী সভা ও ভোট চাইলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এমনকি দোয়া মাহফিলের নামে তাকে নিয়ে কুৎসা রটানো ও কুৎসিত মন্তব্য করা হলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এ আসনে বিএনপি তাদের জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে প্রার্থী দেয়নি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত