নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন

Post Image

নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপোতে এ ঘটনা ঘটে।

বাস ডিপো সূত্রে জানা গেছে, অন্যদিনের মতো সোনাপুর বিআরটিসি ডিপোতে ২১টি বাস ছিল। রাত আড়াইটার দিকে দুটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা সটকে পড়ে। টের পেয়ে স্থানীয় এলাকাবাসী ও মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাস আগুনে পুড়ে যায়।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে চলে আসি।

সুধারাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে জানা যাবে।  

সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখনো পুলিশ ঘটনাস্থলে রয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

অপ্রতিমকে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা হচ্ছে: মা নাহিদা

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১

ইমামকে ফাঁসাতে শিশু ধর্ষণ মামলা, তদন্তে পিবিআই সত্যতা না পাওয়ায় বাদী গ্রেপ্তার

বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

এবার ৭ মাসের শিশুও ‘নিখোঁজ’

নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ

সর্বাধিক পঠিত

পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স

বাঁশখালীতে শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডুমুরিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

দুই দশক পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য