ফেনীতে জামায়াত কর্মীকে তুলে নিয়ে মারধর, অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা

Post Image

ফেনীতে শামসুল আরেফিন (৩৫) নামের এক জামায়াত কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর করে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা চালিয়েছে বিএনপি কর্মীরা। এ ঘটনায় ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। ৪ ঘণ্টা পর ভিকটিমকে উদ্ধার করে অভিভাবকদের হাতে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভিকটিম শামছুল আরেফিন জানান, তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ার হাট এলাকায় একটি কোম্পানির মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন।

এসময় হঠাৎ ১০/১২ জন যুবক ধরধর বলে তাদের দিকে তেড়ে আসলে ভয়ে তার বন্ধু দৌড়ে কেটে পড়েন। তেড়ে আসা যুবকরা তাকে মারধর করে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে নির্যাতন করতে থাকে।

একপর্যায়ে হাতে একটি অস্ত্র ধরিয়ে দিয়ে গুলির ভয় দেখিয়ে বিভিন্নভাবে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চালিয়ে যায় ওই যুবকরা। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়ে তাকে উপজেলার মুহুরীগঞ্জ বাজারে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে অভিভাবকদের নিকট হস্তান্তর করেন।

স্থানীয়রা জানান, ঘোপাল ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রাব্বি, ইউনিয়ন ছাত্রদল সেক্রেটারি মো. রাকিব, ইউনিয়ন ছাত্রদলের সহকারী সেক্রেটারি মো. মনসুরের নেতৃত্বে এ ঘটনায় সম্পৃক্তরা হলেন- মো. হোসেন চৌধুরী রাকিব, নুর নবী চৌধুরী, শাহাদাত হোসেন পাটোয়ারী, মেজবাহ উদ্দিন রুবেল, আইয়ুব নবী, জাহাঙ্গীর আলম, একরামুল হক তৌহিদ। এরা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

ফেনী-১ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন বলেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে ভোটারদের মাঝে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে বিএনপি কর্মীরা পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে জামায়াতে ইসলামীর পক্ষ প্রশাসনকে জোর দাবি জানানো হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুহুরিগঞ্জ বাজার থেকে শামসুল আরেফিন নামে ওই যুবককে উদ্ধার করে অভিভাবকের নিকট হস্তান্তর করেছেন। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জামায়াতের কর্মসূচিতে বিএনপির হামলা, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

মতলব পৌরসভায় জুলাই প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

আপনি কেন দেশে এসেছেন, উত্তরে যা বলেছিলেন মীর কাশেম আলী

সংবর্ধনা অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করলেন বিএনপি নেতাকর্মীরা

রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

রাত ৯টায় ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩

সর্বাধিক পঠিত

একটি গোষ্ঠী ট্যাক্স ফাঁকির টাকায়, যাকাতের নামে কাপড় দিচ্ছে

বিএনপি ফ্যামেলি কার্ডের নামে জনগণের সঙ্গে মিথ্যা প্রতারণা করছে

ইউএনও-কে ‘আপু’ সম্বোধন করায় আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগ

নারায়ণগঞ্জে বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা

চাঁদা না পেয়ে গ্রিসপ্রবাসীর পা ভেঙে দেওয়ার অভিযোগ

ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী, গুরুত্ব পায়নি পুলিশের কাছে

ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু

পবিত্র রমজান উপলক্ষে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি

গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের

শরীয়তপুরে বিপুল অস্ত্রসহ বিএনপিকর্মী আটক