দেশের মানুষ চাঁদাবাজদের আর দেখতে চায় না

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনের জামায়াতের প্রার্থী এ্যাড. মো. মাইনুল আলমের দাড়িপাল্লার সমর্থনে ১১দলীয় নির্বাচনি ঐক্যজোটের আয়োজনে নির্বাচনি গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিনাজপুর শহরের বালুবাড়ী বন্ধন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। দেশের মানুষ চাঁদাবাজদের আর দেখতে চায় না। মানুষ পরিবর্তন চায়। সমৃদ্ধ দিনাজপুর গড়তে মাইনুল আলমের পাশে থেকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান বক্তারা।

দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির মেহরাব আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের ১১দলীয় ঐক্যজোটের প্রার্থী জামায়াত নেতা এ্যাড. মো. মাইনুল আলম।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, শহর ছাত্র শিবিরের সেক্রেটারি মাসুদ রানা, ইসলামী ছাত্র শিবিরের নেতা ঢাকসু'র বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, জাগপার কেন্দ্রীয় নেতা সৈয়দ ইমরুল কায়েস রুপম, এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতা মো. রেজাউল ইসলাম প্রমূখ।

সমাবেশ শেষে বালুবাড়ী বন্ধন কমিউনিটি সেন্টার থেকে এক বিশাল নির্বাচনি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বন্ধন কমিউনিটি সেন্টার গিয়ে শেষ হয়। গণমিছিলে বিপুলসংখ্যক নারীসহ ১১দলীয় জোটের নেতাকর্মী সমর্থক ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস