বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখান করেছে : কর্নেল অলি

Post Image

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আমি বিএনপির নেতাকর্মীদের বলছি, তোমরা লেখাপড়া কর, আর গুণ্ডামি চলবে না। ডা. মোহাম্মদ  শফিকুর রমানের সাথে বেয়াদবি করা চলবে না। বিএনপিকে ভোট দিলে ঋণ খেলাপি, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে। বিএনপি ও আওয়ালীগকে জনগণ প্রত্যাখান করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়াবাজারের উজিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত  দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১১ দল ক্ষমতায় গেলে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব, ঋণ খেলাপিদেরকে গ্রেপ্তার করব। দেশটাকে বাঁচাতে যুবকদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশের অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। যারা ভারতের গোলামি করে তাদেরকে আর ভোট দিবেন না।

এলডিপি চেয়ারম্যান বলেন, আমি ডা. শফিকুর রহমানকে অনুরোধ করব, ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াবেন। শিক্ষিত ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি দুর্নীতিবাজদের ভোট দেবেন নাকি ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেবেন।

জনসভায় প্রধান বক্তা ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,  এ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। বাংলাদেশ টিকবে কি টিকবে না তা নির্ধারণের নির্বাচন এটি।

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় জামায়াতে ইসলামীর অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ