লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

Post Image

লক্ষ্মীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে লক্ষ্মীপুর পৌর জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলো- সদর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল আবেদিন নিশান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন সুজন, পৌর যুবদলের সদস্য মেহেদী হাসান হেদায়েত, পৌর ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম খোকন প্রমুখ।

জামায়াতে যোগদানকারী জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন বলেন, “দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমি মনে করি, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেই লক্ষ্যেই আমি তাদের সঙ্গে যুক্ত হলাম।”

জেলা জামায়াতের এক নেতা জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণদের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে, যা তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশান এর সভাপতিত্বে এতে নবাগতের শুভেচ্ছা প্রদান সহ দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহামুদ, এড.মহসিন কবির মুরাদ, যুব জামায়াতের শহর সভাপতি নাছির উদ্দিন, আইনজীবী নেতা এডভোকেট মাহির আসহাব প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস