‘জামায়াতের কেউ ভোটকেন্দ্রে এলে ও ভোট দিলে দিনের বেলায়ই তাদের রগ কাটব’

Post Image

জামায়াতের কেউ ভোট কেন্দ্রে আসলে এবং ভোট দিলে দিনের বেলাতেই তাদের নেতাকর্মীদের রগ কাটার হুমকি দিয়েছেন পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মক্কেল মৃধা। এর আগে পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়িতে হামলা চালিয়ে আলোচনায় এসেছিলেন তিনি এবং ওই ঘটনার মামলার প্রধান আসামি।


সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কেল মৃধার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত রোববার (১ ফেব্রুয়ারি) সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদরাসা মাঠে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি জনসভায় এ হুমকি দেন তিনি।


ভিডিওতে মক্কেল মৃধা বলেন, রাজশাহী বিভাগের যতো প্রশাসন ছিল... আমার বাড়ির যতো খুনতা, নিড়িনি, কুড়িল, পাতিল হাড়ি এ জামায়াত সব লুট করে নিয়েছে। এই জামায়াতের কোনো প্রোগ্রাম চলবে না। এই জামায়াতকে যারা ভোট দিবে তাদের রাতের অন্ধকারে নয়, ..... আমি দিনের বেলায় তাদের রগ কাটবো, কোনো জামায়াত যদি সেন্টারে আসে। আমি বলতে চাই .... জামায়াত আসবে না। 


এ বিষয়ে অভিযুক্ত কৃষকদলের আহ্বায়ক মক্কেল মৃধার মুঠোফোনে যোগাযোগ করলে বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।


তবে এ বিষয়ে পাবনা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমরা ভিডিওটি পেয়েছি, আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেবে।


উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে নির্বাচনি প্রচারণা চালাতে গেলে জামায়াতের প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জামায়াতের নেতাকর্মীদের মোটরসাইকেল লুট করা হয় পরে সেগুলো মক্কেল মৃধার বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এসব ঘটনায় দায়ের করা মামলায় মৃক্কেল মৃধা প্রধান আসামি। 


এছাড়াও ৫ আগস্ট পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে আলোচিত মক্কেল মৃধা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি ও জামায়াত নেতাকে জরিমানা

‘জামায়াতের কেউ ভোটকেন্দ্রে এলে ও ভোট দিলে দিনের বেলায়ই তাদের রগ কাটব’

ফরিদপুর-৪ আসনে জামায়াত কর্মীকে কুপিয়ে জখম

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন জেলা যুগ্ম আহ্বায়কসহ ৭ জন

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বিএনপি ছেড়ে পাঁচ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ভোলায় ভোটের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

সর্বাধিক পঠিত

মেজর আখতারের নেতৃত্বে বিএনপিসহ ২ শতাধিক মানুষের জামায়াতে যোগদান

খুলনায় করোনাভাইরাস নিয়ে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

মালয়েশিয়ায় এলিট গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

ওসমান হাদির বাড়িতে চুরি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

কুষ্টিয়ায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০