হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

Post Image

মানিকগঞ্জে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, আমরা বাংলাদেশে থাকতে পারব না, এই জামায়াত এই ঘৃণ্য রাজাকাররা বাংলাদেশে থাকবে, এটা হতে পারে না, একসাথে হবে না। হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত থাকবে দুইটার একটা। সহাবস্থান হতে পারে না।

শনিবার দুপুরে জেলা শহরের খন্দকার নুরুল ইসলাম ‘ল’ একাডেমির মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপরদিকে, বিএনপি চেয়ারম্যানের আরেক উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ- ৩ আসনের বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতাও উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদেরকে সতর্ক করে বলেছেন, আমরা হয়তো মনে করছি যে আমরা ধানের শীষের কর্মী, আমাদের ভোট চলে আসবে। আমাদের কিছু করতে হবে না। আমাদের প্রতিপক্ষ কিন্তু অন্যভাবে কাজ করবে। গোপনে কাজ করবে, গুপ্তভাবে কাজ করবে, আপনারা সেটা ধরতেও পারবেন না। সেজন্য আপনাদের সবাইকে সচেতন হতে হবে।

জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সেলিমে সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এতো অত্যাচারের পরও উনি একটা কটু কথা বলেননি। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা দান করেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান, বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ট পুত্র আক্তার হামিদ পবনসহ জেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাদী হত্যার বিচার চেয়ে বাংলাবান্ধা থেকে মার্চ ফর ইনসাফ শুরু ইনকিলাব মঞ্চের

শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে