দাঁড়িপাল্লার সমর্থনে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় খাগড়াছড়ি গেইট এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের চেঙ্গী স্কোয়ার ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রিনাথ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা, লিসি ত্রিপুরা এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে পাহাড়ে বসবাসকারী সকল সম্প্রদায়ের শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত হবে।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় থাকলেও তারা শুধু নিজেদের দলীয় নেতাকর্মীদের স্বার্থ রক্ষা করেছে, খেটে খাওয়া পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

গণমিছিলে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা নেচে-গেয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন, এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ