নির্বাচনে নাশকতার জন্য ককটেল তৈরিকালে আটক ২

Post Image


কুষ্টিয়ার খোকসা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাজা ককটেল ও সরঞ্জামসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শোমসপুর ইউনিয়নের পশ্চিম রেলপাড়া এলাকার ফারুকের বাড়িতে থানা-পুলিশ এই অভিযান চালায়। এ সময় কয়েকজন যুবক সেখানে ককটেল তৈরি করছিলেন।

ঘটনাস্থল থেকে উপজেলার বরইচারা রঘুনাথপুর গ্রামের ওসমানের ছেলে হাসান (৩৫) ও রাজনাথপুর গ্রামের শাহজাহানের ছেলে রাজীবকে (৪০) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি তাজা ককটেল, ককটেল তৈরির লাল টেপসহ সরঞ্জাম উদ্ধার করা হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন আজকের পত্রিকাকে বলেন, তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা করার জন্য এই ককটেল তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, আটক হাসান ও রাজিবের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাঁদের নামে আগেও একাধিক মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস