বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২

Post Image

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।


শনিবার ফজরের নামাজের পর বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপির হামলায় আহত জামায়াত কর্মীরা হলেন- আব্দুল হালিম (৫৪), ফয়েজুল্লাহ (৪৩), মোহাম্মদ ইমান (২৪), তানজিল (২২) এবং রাতুল (২৬)। অন্যদিকে, সংঘর্ষে আহত বিএনপি কর্মীরা হলেন- বাবু (২৬), আইয়ুব (৪২), শামীম (২৫), শিমু (২৮), উজ্জ্বল বেগম (৩৭), কোহিনুর (৪২), লামিয়া (২২)

গুরুতর আহত দুজনকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ জামায়েত ইসলামীর কয়েকজন কর্মী মনিরাম বাজারসংলগ্ন টবগী ৭নং ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগে যান।

এ সময় তারা বিএনপির এক নেতার বাড়িতে গেলে, সেখানে থাকা বিএনপির কয়েকজন কর্মী তাদের প্রচারে বাধা দেন। জামায়াত কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্য দিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মণ জানান, দুপক্ষ থেকেই মৌখিকভাবে তাকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ