কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

চাঁদাবাজমুক্ত গৌরীপুর গড়তে হলে ধানের শীষে ভোট দিন

Post Image

‘দখলদারি, সন্ত্রাস আর চাঁদাবাজমুক্ত গৌরীপুর গড়ে তুলতে হলে আমাদের ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী, ক্লিন ইমেজের মানুষ হিসেবে গৌরীপুরে এম ইকবাল হোসেইনের বিকল্প কিছু নেই। গৌরীপুরকে শান্তিময় করে গড়ে তুলতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন।’

সংসদ নির্বাচনে দলীয় প্রচারের অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার রাত সোয়া ১০টায় এক পথসভায় এসব কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের মতোই গৌরীপুরে ধানের শীষের ঐতিহাসিক বিজয় উদ্‌যাপনের আশাবাদ ব্যক্ত করেন।

গৌরীপুর পৌর এলাকার উত্তর বাজারের স্টেশন রোড মোড়ে অনুষ্ঠিত এ পথসভায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলে সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম ইকবাল হোসেইন।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদলের শীর্ষ নেতাসহ গৌরীপুর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ-৩ গৌরীপুরে ধানের শীষের প্রার্থী এম ইকবাল হোসেইনকে সঙ্গে নিয়ে গৌরীপুরের শ্যামগঞ্জ, কাউরাট, গোবিন্দপুরসহ বেশ কয়েকটি স্থানে ধানের শীষ প্রতীকে স্থানীয় ভোটারদের সমর্থন চেয়ে পথসভায় বক্তব্য দেন রাকিবুল ইসলাম রাকিব।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ