চাঁদপুরে জামায়াত সেক্রেটারির নির্বাচনি জনসমাবেশ শনিবার

Post Image

চাঁদপুরে জামায়াতের নির্বাচনি সমাবেশে শনিবার বক্তব্য দেবেন দলের কেন্দ্রী সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। নির্বাচনি প্রচারের অংশ হিসেবে চাঁদপুরে দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে পৃথক পৃথক স্থানে জামায়াতের জনসমাবেশ অনুষ্ঠিত হবে। দুটিতেই তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

শনিবার সকালে প্রথম জনসভা অনুষ্ঠিত হবে চাঁদপুর-৪ আসন ফরিদগঞ্জে। সকাল ৮টায় ওই আসনের বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই জনসমাবেশে উপস্থিত থাকবেন চাঁদপুর-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীসহ নেতাকর্মীরা।

এরপর সকাল ১০টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে চাঁদপুর-৩ আসনের নির্বাচনি জনসমাবেশ। এতে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

দুটি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মো. মাজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের।

চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান মিয়া বলেন, কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে আমাদের নির্বাচনি জনসমাবেশগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই কর্মসূচিতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে আমরা আশাবাদী।

তিনি আরো বলেন, এসব জনসমাবেশের মাধ্যমে জনগণের সামনে দলের রাজনৈতিক অবস্থান, নির্বাচনি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ