ফ্যামিলি কার্ড হাতে প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী

Post Image

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে মাঠে নেমেছেন তার স্ত্রী নাজনীন নিজাম।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।

এসময় তিনি স্থানীয় নারীদের সঙ্গে তাদের কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থা উন্নয়নের বিষয়ে কথা বলেন।

প্রচারণাকালে নাজনীন নিজামকে ফ্যামিলি কার্ড হাতে নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট দিয়ে তার স্বামীকে নির্বাচিত করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তার আওতায় আনা হবে বলে ভোটারদেরকে আশ্বস্থ করেন তিনি।

এসময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা জানান, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতে প্রার্থীর পরিবারের সদস্যদেরও মাঠে নামানো হয়েছে। এতে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।

নাজনীন নিজাম বলেন, আমার স্বামী এই এলাকার সন্তান। দীর্ঘদিন ধরে মানুষের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করলে এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে পারবেন।’

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে নাজনীন নিজাম আরও বলেন, ‘ধানের শীষে ভোট দিলে আমরা তাদের ফ্যামিলি কার্ড ও কৃষিকার্ড প্রদান করবো, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করা যায়।

এই কার্ডের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা, কৃষি সহায়তা ও উন্নয়ন কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে। এলাকার মা-বোনদের ভাগ্যোন্নয়নে অবদান রাখতেই আমি আমার স্বামী সরওয়ার জামাল নিজামের পক্ষে ভোট চাইতে এসেছি।’

একই দিন আনোয়ারা উপজেলার কেপিজেড শিল্পাঞ্চলে শ্রমজীবী মানুষদের সঙ্গে গণসংযোগে কর্মস্থান, ন্যায্য মজুরি ও শ্রমিক কল্যাণ বিষয়ে দলীয় অঙ্গীকার তুলে ধরেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস