‘হ্যাঁ ভোট’-এর পক্ষে জনমত গঠন

সরাইলে এনসিপির আসিফ মাহমুদের সমাবেশ আজ

Post Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভুইয়া আজ বিকাল ৪টায় সরাইল শহিদ মিনারে এক সমাবেশে যোগ দিতে আসছেন। ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে দেশব্যাপী চলমান ধারাবাহিক প্রচারের অংশ হিসেবে তিনি আজ সরাইল সফর করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় রাষ্ট্র সংস্কারের প্রশ্নকে সামনে রেখে ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যেই এ কর্মসূচি পালন করছে এনসিপি ও দশ দলীয় জোট। তারই ধারাবাহিকতায় সরাইল শহিদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।

সমাবেশে দশ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া। তিনি তার বক্তব্যে বর্তমান রাষ্ট্র কাঠামোর সংস্কার, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরবেন বলে জানা গেছে।

এ ছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন দশ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী মাওলানা আশরাফ মাহাদী। তিনি ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে অবস্থান নিয়ে বলেন, রাষ্ট্র সংস্কার ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। জনগণের প্রত্যক্ষ মতামতের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব—এমন বক্তব্য তুলে ধরবেন তিনি।

নেতৃবৃন্দ জানান, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর এলাকাসহ পুরো ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে এবং ভোটের মাঠে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশকে কেন্দ্র করে সরাইল শহরে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শহিদ মিনার এলাকায় মাইকিং, পোস্টার ও লিফলেটের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দ্রুত সময়ে অপ্রতিম হত্যার তদন্ত শেষে বিচার শুরু হবেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

গুইমারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বেচ্ছাচারীতার অভিযোগ

আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস

অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও

এবার রাজধানী থেকে শিশু নিখোঁজ, পরিবারকে অজ্ঞাত ব্যক্তির ফোন

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ

সর্বাধিক পঠিত

ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর ‘প্রমাণ পায়নি’ রাশিয়া

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

স্কুলে মা সমাবেশের ব্যানারে স্লোগান- ‌‌‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

গণভোটে ‘হ্যাঁ’ ‘না’ নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

‘হ্যাঁ’ ভোট দিলে চুরি ও অপশাসন বন্ধ হবে: প্রেস সচিব

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন