বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন: হাসনাত আবদুল্লাহ

Post Image

এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ আগস্টের আগে যারা বাকশক্তিহীন ছিলেন, তাদের বাকশক্তি হয়েছে। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, দেড়টা বছর যায় নাই, এরমধ্যে তাদের কত দম্ভ? এই মাটিতে দাঁড়িয়ে উনি মহিলাদের সায়া টেনে খুলে ফেলবে। আজকে তাদের বাক ফিরে আসছে, তাদের এখন মোটামুটি মানুষের অভাব নাই, হাগডাগ দিলে প্রচুর মানুষ জড়ো হয়, তাদের কমিটিতে এখন তো লোক দিতে চাইলে এখান থেকে লাইন দিলে অনেক দূর পর্যন্ত লাইন যাবে। এখন তাদের সান সৌকত, জৌলস, তাদের এখন অনেক কিছু। জুলাই যোদ্ধা আবুবক্কর যে নিজের বাকশক্তি হারিয়েছে, যারা এতদিন বাকশক্তিহীন ছিল তাদেরকে বাকশক্তি দিয়েছে। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন।   

তিনি বলেন, জুলাই যোদ্ধারা যে কারণে বাকশক্তি হারিয়েছেন, এই কারণগুলো নিয়ে কথা বলতে আমরা কাউকে শুনি না। আবু বক্কর যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমে আসছিলেন, মাইনুদ্দিনরা যে কারণে শাহাদাত বরণ করেছেন,  সেগুলো নিয়ে কাউকে কোনো কথা বলতে আমরা শুনি না। যাই হোক মাটির ওপরে এই দম্ভ অহংকার আমরা অনেক দেখেছি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দম্ভ কম ছিল না। কিন্তু তারা এখন কোথায়?। সময় কখনো অপরাধীকে ছাড় দেয় না। 

এ সময় স্থানীয় এনসিপি এবং জামায়াত জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস