বিএনপি প্রার্থী হারুনের ছেলেকে আদালতে তলব

Post Image

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনিত প্রার্থী হারুন অর রশিদের ছেলে রুবাইয়াৎ ইবনে হারুন রাফিকে তলব করা হয়েছে।

মঙ্গলবার রাতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান স্বাক্ষরিত চিঠিতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়। 

এতে উল্লেখ করা হয়, রুবাইয়াৎ ইবনে হারুন রাফি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ- সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার পুত্র।

গত ২৫/০১/২০২৬ খ্রি. তারিখে আনুমানিক সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হারুন অর রশিদ ও মাতা সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া এর উপস্থিতিতে  নামোশংকরবাটি সিদ্দিক বিশ্বাস পাড়া, শংকরবাটি-২ প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড সভাপতি আজিজুল হক নূর এর ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় গুরুতর আহত হন আজিজুল হক। পাশাপাশি জনমনে ভীতির সঞ্চার হয়, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করেছে। 

এই কার্যকলাপ গণপ্রতিনিধিত্ব অদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩, ১৫ ও ২৭ এর লঙ্ঘন।

এমতাবস্থায়, কেন আপনার বিরুদ্ধে বেআইনী কার্য করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎমর্মে আগামী ২৯/০১/২০২৬ খ্রি. বেলা ১১টায় নাচোল সিভিল জজ আদালতের কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ স্ব-শরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস