সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষেরই জয় হবে: শ্যামল

Post Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর–বিজয়নগর) আসনের বিভিন্ন গ্রামগঞ্জে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি।

রবিবার সকাল থেকে তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা দিয়ে প্রচারণা কার্যক্রম শুরু করেন। সকালে বড় হরণ গ্রামে গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করে বড় হরণ আলিয়া মাদ্রাসা মাঠে একটি পথসভায় অংশ নেন। পরে বিলকেন্দুয়াই, নরসিংসারসহ নাটাই দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রচারণাকালে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই ধানের শীষের পক্ষে জনমত প্রতিফলিত হয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে না পারার যে অস্বস্তি ভোটারদের মধ্যে ছিল, তা ধীরে ধীরে কাটিয়ে উঠছে। নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন–সংগ্রাম করে এসেছে। সে কারণেই ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি আগ্রহ তৈরি হয়েছে।

জেলা যুবদলের সহসভাপতি আশিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস