জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ

Post Image

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এক বীর মুক্তিযোদ্ধা। তিনি উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দকচাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ (গেজেট নম্বর–১১৫১)। তার বাবার নাম গোলাম কাদের।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ইশানিয়া ইউনিয়নের দকচাই গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা কর্মপরিশোধ সদস্য এ কে এম আফজালুল আনামের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদানকালে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ বলেন, ‘আমি আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি একজন সংগ্রামী মানুষ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। জীবনের শেষ প্রান্তে এসে জামায়াতে ইসলামীতে যোগ দিলাম। বাকি যে কদিন বেঁচে আছি, জামায়াতের নিয়ম-কানুন মেনে চলতে চাই। আমার মনে হয়েছে, জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধাদের সম্মান করে।’

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুব আলম বলেন, ইতিপূর্বেও একাধিক বীর মুক্তিযোদ্ধা আমাদের দলের প্রতি সম্মান রেখে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত।

এ সময় উপজেলা জামায়াতের নেতা আমিনুল হক, ২ নম্বর ইশানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বাতেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় বিএনপির দুই পক্ষের হট্টগোল

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় শর্টগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

এক মাসের ব্যবধানে গোবিপ্রবি ভিসিকে সরিয়ে আরেক বিশ্ববিদ্যালয়ে দেয়া হলো

আবারও বাড়ল স্বর্ণের দাম

সর্বাধিক পঠিত

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতা : আহত ১৩, ভাঙচুর

আমার মেয়ে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়

ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না: দেলাওয়ার হোসেন

রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

ঝিনাইদহে স্বতন্ত্র ও ধানের শীষ সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সদ্য বিএনপিতে যোগদান করা সাবেক ইউপি চেয়ারম্যান দেশীয় অস্ত্রসহ আটক

বান্দরবানে গোলাগুলিতে নিহত ১

হাদি হত্যা মামলার প্রতিবেদন ফের পেছাল

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী

চাইনিজ কুঁড়াল-রাম দাসহ যৌথ বাহিনীর হাতে আটক বিএনপি নেতা