দোহাজারীতে বৈদ্যুতিক খুঁটি উধাও, হুমকির মুখে কর্মচারীরা

Post Image

চন্দনাইশ উপজেলার দোহাজারী সদরের পাহাড়ি অঞ্চলের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকা থেকে রাতে আঁধারে পিডিবি'র বৈদ্যুতিক লোহার খুঁটি কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে আবাসন প্রকল্পের সামনে থেকে বৈদ্যুতিক লোহার খুঁটি কেটে নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। 

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে লোহার খুঁটি কাটা হয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে কেটে ফেলা হচ্ছে এসব খুঁটি। এবং তার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সংগ্রহ রয়েছে। 

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৯ টার সময়ে লোহা কাটার মেশিন দিয়ে দীর্ঘক্ষণ বৈদ্যুতিক খুঁটিটি কাটা হচ্ছে। মেশিনের আওয়াজ শুনতে পেলে আশপাশ থেকে বেরিয়ে আসে লোকজন। এবং তাদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন, দিনের বেলায় অফিসের বিভিন্ন ঝামেলা থাকে। যার কারনে আসা হয় না। তাই রাতের বেলায় আসতে হয়। 

রাতের আঁধারে বৈদ্যুতিক খুঁটি কাটার বিষয়ে জানতে চাইলে ট্রলি চালক ও তার সহযোগীরা জানান, আমাদের কে পিডিবি'র কর্মকর্তা বেলাল এনেছেন। ট্রলি করে বৈদ্যুতিক খুঁটিটা নিয়ে যাওয়ার জন্য। এর বাইরে আমরা কিছু জানি না। 

পিডিবি'র কর্মকর্তা বেলালের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, পিডিবি'র কন্ট্রাক্টর মান্নানের নির্দেশে কাটা হচ্ছে। এবং এগুলো পিডিবি'র অফিসে জমা দিতে হবে। তবে! রাতের আঁধারে বৈদ্যুতিক খুঁটি কাটার বিষয়ে জানতে চাইলে নারাজ পিডিবি'র কর্মচারী পরিচয় দেওয়া মোহাম্মদ বেলাল।

এবিষয়ে দোহাজারী পিডিবি'র কন্ট্রাক্টর আব্দুল মান্নান জানান, ঘটনাটির খবর পাওয়ার পর আমি ঘটনা স্থলে গিয়ে দেখেছি, লোহার বৈদ্যুতিক খুঁটি কেটে নিয়ে গিয়েছে। তারা আমার নাম দিয়ে ব্যাপক অত্যাচার করতেছে। এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি জানান, সরকার পরিবর্তন হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে গেলে আমার সমস্যা হবে, কাজের ক্ষতি হবে। তারপরেও আমি কিছু ভিডিও সহ উপরের মহলকে জানিয়েছি।  

দোহাজারী পিডিবি'র আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান জনকণ্ঠকে জানান, রাতের বেলায় বৈদ্যুতিক লোহার খুঁটি কাটা হয়েছে, এ বিষয়ে আমি কিছু জানি না। যারা আমাদের প্রজেক্ট নিয়ে কাজ করে তারা বলতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

সর্বাধিক পঠিত

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীকে ২ লাখ ৫০ হজার টাকা জরিমানা

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন