বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সার্ভিস দেব : হাসনাত আব্দুল্লাহ

Post Image

​সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী এবং দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতিকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে হবে। রাজনীতি যদি ব্যয়বহুল ও বিলাসিতার বিষয়ে পরিণত হয়, তাহলে তা ব্যাংক ডাকাত, লুটেরা ও দুর্নীতিবাজদের দখলে চলে যাবে।

​শুক্রবার সকালে দেবিদ্বার নিউমার্কেট মসজিদে ফজরের নামাজ আদায় শেষে দ্বিতীয় দিনের নির্বাচনি পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।

​‘রাজনীতিতে কৃত্রিম বলয় পরিহার করতে হবে ।

​পথসভায় হাসনাত আবদুল্লাহ রাজনীতিতে বিদ্যমান ‘ভিআইপি কালচার’ নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "আমাদের প্রোগ্রামগুলোতে আমরা বড় চেয়ার-ছোট চেয়ারের বৈষম্য বা বিশেষ প্রটোকল এড়িয়ে চলার চেষ্টা করি। আয়োজকদের প্রতি অনুরোধ, আপনারা নেতাদের ঘিরে রেখে কৃত্রিম বলয় তৈরি করবেন না। নেতাকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেললে তিনি নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়েন। এতে রাজনীতি জনবিচ্ছিন্ন হয়ে যায়।"

​​তিনি আরও বলেন, ‘আমি সম্মান ও মানুষের সেবা করার আগ্রহ থেকে রাজনীতিতে এসেছি। এই অঙ্গনে যেন শুধু শিক্ষিত ও সজ্জন ব্যক্তিরাই আসে। ব্যাংক ডাকাতেরা রাজনীতিতে আসে তাদের অবৈধ সম্পদ রক্ষা করতে এবং ট্যাক্স ফ্রি গাড়ি-বাড়ির সুবিধা নিতে। রাজনীতি যেন কোনোভাবেই ‘ইনভেস্টমেন্ট’ এবং সেই বিনিয়োগের ‘রিটার্ন’ পাওয়ার মাধ্যম না হয়, তা ভোটারদেরই নিশ্চিত করতে হবে।’

​ভোটারদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা বিনা পয়সায় ভোট দেবেন, আমরা পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সার্ভিস দেব। আমাদের লক্ষ্য একটি ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা। আমরা এমন কোনো নেতা পাশে রাখব না, যে ইনসাফের কথা বলে মানুষের টাকা আত্মসাৎ করবে।

কেন্দ্র দখল ও হুমকির রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, ‘ভোট দেওয়া সম্পূর্ণ ভালোবাসার বিষয়, এখানে জোরজবরদস্তির কোনো স্থান নেই।’

​শুক্রবার হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচারে মুখর ছিল দেবীদ্বারের বিভিন্ন এলাকা। তিনি পৌরসভার ভিংলাবাড়ি, মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল, ছোটনা উচ্চ বিদ্যালয় মাঠ এবং শান্তির রোডে পৃথক পৃথক উঠান বৈঠকে বক্তব্য দেন। এছাড়া বরকামতা ইউনিয়নের বাগমারা বাজারে তার নির্বাচনি কার্যালয় উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদসহ ১০ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সমর্থক।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

সর্বাধিক পঠিত

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীকে ২ লাখ ৫০ হজার টাকা জরিমানা

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন