সুষ্ঠু নির্বাচনে সক্রিয় থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

Post Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চট্টগ্রাম এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরিদর্শনকালে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সংস্থার সমন্বয় নিয়ে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সামগ্রিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় সেনাপ্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ও কার্যকর ভূমিকা অপরিহার্য। একই সঙ্গে তিনি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ধৈর্যশীল ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন। সুষ্ঠু নির্বাচনে সক্রিয় থাকবে সেনাবাহিনী।

মতবিনিময় সভা শেষে সেনাপ্রধান নগরীর দামপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে চট্টগ্রাম এরিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম পর্যবেক্ষণের কথাও রয়েছে সেনাবাহিনী প্রধানের কর্মসূচিতে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

সর্বাধিক পঠিত

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীকে ২ লাখ ৫০ হজার টাকা জরিমানা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন