মুন্সীগঞ্জে নির্বাচনি প্রচারে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

Post Image

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বিএনপির নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে একই দলের দুই পক্ষের মধ্যে রামদা-চাপাতি নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পযর্ন্ত কয়েক দফায় দীঘিরপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ-২ আসন-এর বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদ-এর পক্ষে মিছিল বের করেন স্থানীয় নেতাকর্মীরা। মিছিলটি দিঘিরপাড় বাজার থেকে কামারখাড়া এলাকায় যাওয়ার সময় একই প্রার্থীর সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিএনপি নেতা শামিম মোল্লার অনুসারীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খান সমর্থকদের মধ্যে উত্তেজনা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় দুপুর ১টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় স্থানীয় খান ও মোল্লা বংশের সমর্থকরা।

এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে কয়েক শতাধিক মানুষ সংঘর্ষে অংশ নেয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে আতঙ্কে দিঘিরপাড় বাজারের দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

সংঘর্ষে আহতদের মধ্যে দিঘিরপাড় এলাকার বাসিন্দা নজরুল মোল্লা (৪২) রয়েছেন। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

সর্বাধিক পঠিত

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীকে ২ লাখ ৫০ হজার টাকা জরিমানা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন