নির্বাচনি প্রচারে এসে ‘না’ ভোট চাইলেন সুন্নী জোটের প্রার্থী

Post Image

চাঁদপুর- ৫ আসনে নির্বাচনি প্রচারে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ‘না’ ভোট চেয়েছেন বৃহত্তম সুন্নী জোটের প্রার্থী ইসলামি ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি। তিনি চাঁদপুর- ৫ ও নারায়নগঞ্জ- ৫ আসনের প্রার্থী।

বৃহস্পতিবার তিনি তার পিতা পীর সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদির মাজার জিয়ারত করেন এবং হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নির্বাচন প্রচারণা শুরু করেছেন। সাংবাদিকদের মতবিনিময় সভায় সকলকে ‘না’ ভোট দেওয়ার আহবান জানান।

তিনি বলেন, জুলাই সনদে বিসমিল্লাহ ও আল্লাহর আস্থা কথাটি বাদ দেওয়া হযেছে। যা ৭১ এর সংবিধানে রয়েছে। তাই ‘হ্যাঁ’ ভোট দিলে ৭১ এর সংবিধান বিকৃত করা হবে। আমরা দেশ ও ইসলাম রক্ষার স্বার্থে সুন্নী জোটের মার্কা ‘চেয়ার’ মার্কায় ভোট দিবেন এবং গণভোট ‘না’ দিবেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. জাকির হোসেন মিয়াজী, শাহরাস্তি উপজেলা সভাপতি মো. জিয়াউল হক রিজভী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাজীগঞ্জ উপজেলা সভাপতি গাজী আব্দুর রহিমসহ বৃহত্তর সুন্নী জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস