চট্টগ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে সন্ত্রাসী হামলায় র‌্যাব সদস্য নিহত

Post Image


চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক র‌্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম নাম আব্দুল মোতালেব। তিনি র‍্যাব–৭ এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত ওই র‌্যাব কর্মকর্তার নাম মোতালেব।


তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হতে প্রেষণে র‌্যাবে ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করতে যায়। সেসময় স্থানীয় সন্ত্রাসীরা র‌্যাবের ওপর হামলা করে। এতে চারজন র‌্যাব সদস্য গুরুত্বর আহত হন।


তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব কর্মকর্তা মোতালেব নিহত হয়েছেন।


এ ঘটনার পর জঙ্গল সলিমপুরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতোয়েন করা হয়েছে। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি ও জামায়াত নেতাকে জরিমানা

‘জামায়াতের কেউ ভোটকেন্দ্রে এলে ও ভোট দিলে দিনের বেলায়ই তাদের রগ কাটব’

ফরিদপুর-৪ আসনে জামায়াত কর্মীকে কুপিয়ে জখম

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন জেলা যুগ্ম আহ্বায়কসহ ৭ জন

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বিএনপি ছেড়ে পাঁচ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ভোলায় ভোটের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

সর্বাধিক পঠিত

মেজর আখতারের নেতৃত্বে বিএনপিসহ ২ শতাধিক মানুষের জামায়াতে যোগদান

জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

খুলনায় করোনাভাইরাস নিয়ে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

মালয়েশিয়ায় এলিট গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

ওসমান হাদির বাড়িতে চুরি

কুষ্টিয়ায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০