কারণ দর্শানোর নোটিশের জবাবে যা বললেন রুমিন ফারহানা

Post Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকারের একটি দাপ্তরিক চিঠি প্রকাশ পাওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া– ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি প্রশ্ন তুলে বলেন, একজন ইউএনও যদি নিজের দপ্তরের একটি দাপ্তরিক চিঠির গোপনীয়তা ২৪ ঘণ্টাও রক্ষা করতে না পারেন, তাহলে তিনি কীভাবে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি ভোটের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

রুমিন ফারহানা জানান, গত ১৩ জানুয়ারি ২০২৬ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ ইউএনও ও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিলেও এখনো পর্যন্ত কোনো অগ্রগতি বা গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাকে জানানো হয়নি।

রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, তার প্রতিপক্ষ বিশেষ করে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী প্রতিদিন মাইকিং করছেন, স্টেজ নির্মাণ করে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে বড় বড় জনসভা করছেন। এসবের প্রমাণ সংযুক্ত করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জমা দেওয়া হলেও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


তিনি আরো বলেন, যে রিটার্নিং কর্মকর্তা নিজের স্বাক্ষরিত চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারেন না, তার হাতে পাঁচ লাখ ভোটারের ভোট কীভাবে নিরাপদ থাকবে—সে প্রশ্ন জনগণের মনে জাগতেই পারে।


এ সময় তিনি আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কর্তৃক ম্যাজিস্ট্রেটের গাড়ির দিকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শনের ঘটনাও তুলে ধরেন। নিরাপত্তাজনিত কারণে গাড়িটি সভাস্থলের বাইরে রাখা হয়েছিল।


রুমিন ফারহানার অভিযোগ, বড় দলের প্রার্থীরা প্রকাশ্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

সর্বাধিক পঠিত

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীকে ২ লাখ ৫০ হজার টাকা জরিমানা

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন