প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বাবরের স্ত্রী শ্রাবণী

Post Image

নেত্রকোনা- ৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করেছেন বিএনপির প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। শনিবার সকালে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শ্রাবণীর পক্ষে তার প্রার্থিতার সমর্থনকারী মির্জা মুকুল আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, তাহমিনা জামান শ্রাবণী এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেছিলেন। এবারের নির্বাচনে শুরুতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন।

নেত্রকোনা- ৪ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

৫৯ নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বাড়ছে বিবাহ বিচ্ছেদ, সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ তালাক

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ফ্যাসিবাদের আমলে আমাদের ৭০০ ভাইকে গুম করা হয়েছিল: শিবির সভাপতি

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ

ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে এলাকায় দোজখের আগুন জ্বালাচ্ছেন: রিজভী

সর্বাধিক পঠিত

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ছাত্রদের জন্য ‘হেয়ার স্টাইল’ নির্ধারণ করে নোটিশ জারি, না মানলেই শাস্তি

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

চট্টগ্রাম ‘চাঁদা না পেয়ে’ যুবককে কুপিয়ে হত্যা

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল