মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বরিশালের রেঞ্জ ডিআইজি

যার ভোট তিনিই দেবেন, আমরা ভোটার-প্রার্থীদের নিরাপত্তা দেবো

Post Image

বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ বলেছেন, একটা কথা পরিষ্কার জানিয়ে রাখি, দিনের ভোট দিনেই হবে, যার ভোট তিনিই দেবেন, ভোটাররা নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং নিরাপত্তার সাথেই ভোট কেন্দ্র থেকে বাসায় ফিরবেন। পুলিশ প্রশাসন আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। কাউকে একটুও ছাড় দেওয়া হবে না। সে যে ব্যক্তিই হোন যে দলেরই হোক না কেন। ব্যক্তি নিরাপত্তা ভোটারের নিরাপত্তা ও প্রার্থীর শতভাগ নিরাপত্তা দেওয়া হবে।

শুক্রবার বিকেল ৩টায় বরিশাল পুলিশ লাইন্সের গ্রাটিটিউট হল রুমে নবাগত প্রথম মহিলা পুলিশ সুপার ফারজানা ইসলামের আয়োজনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মঞ্জুর মোর্শেদ বলেন, আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে চালাতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসন কাজ করছে। লেভেল পেলেইং মাঠ প্রস্তুত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরপেক্ষভাবে কাজ করছেন। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। আমরা পিছনের দিকে তাকাতে চাই না। আমরা চাই আমার দেশ আমরাই গড়বো, আমাদের দেশ আমরাই গড়বো। সবার আগে দেশ এই ব্রতকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

মিট দা প্রেস অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্নের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। বিভাগজুড়ে ডেভিড হান্ট টু অপারেশন অব্যাহত আছে। যৌথ বাহিনী কাজ শুরু করবে। সকলের সহযোগিতায় অমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবো।

এ সময় বরিশাল মেট্রপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং বরিশালের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস