ভিডিও ভাইরাল

‘চোর সন্দেহে’ দৃষ্টি প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন,

Post Image

‘চোর সন্দেহে’ দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়া (২৫) নামক এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তিনি উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

এ ঘটনায় নির্যাতনের শিকার জালাল মিয়ার মা শিরিয়া বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর একই গ্রামের উছমান আলীর ছেলে আরফান আলীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোরে বুড়দেও গ্রামের ইউনূসের জামার পকেট থেকে টাকা চুরি হয়। চোর সন্দেহে ওই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী জালালকে নদীতে একটি নৌকায় ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে আটক করে একই গ্রামের ইউনূস আলী ও তার সহোদর আরফান আলীসহ কয়েকজন। এরপর তাকে রশি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়।

জিজ্ঞাসাবাদে দৃষ্টি প্রতিবন্ধী জালাল পুলিশকে জানায়, আমি ঘুমে ছিলাম। ইউনুস ও তার ছেলে আমাকে ঘুমের মধ্যে পেয়ে বেঁধে নিয়ে আসে। এরপর আমাকে গাছে ঝুলিয়ে বিভিন্নভাবে নির্যাতন করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্যাতনের শিকার দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়ার মা শিরিয়া বেগম থানায় এসে আমাকে অবগত করেন। তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরফান আলীকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ