মুন্সিগঞ্জে ৬ শত কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ!

Post Image

মুন্সিগঞ্জে কোস্ট গার্ড ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬ শত ২৬ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 


গোপন সংবাদের ভিত্তিতে,শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা ও জেলা মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুরের ডিঙ্গাভাঙ্গা সহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযান চলাকালে ছয়টি গোডাউন ও ছয়টি জাল তৈরির কারখানায় তল্লাশি করে প্রায় ১৭ কোটি ৯০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। 


জব্দকৃত এসব জালের বাজারমূল্য প্রায় ৬ শত ২৬ কোটি ৫৯ লক্ষ টাকা বলে জানায় কোস্ট গার্ড।


বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি এসব তথ্য নিশ্চিত করে।

 

তিনি জানান,“মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল নিধনে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অভিযানে জব্দকৃত জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 




ঢাকাভয়েস২৪/লিমন

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

সর্বাধিক পঠিত

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীকে ২ লাখ ৫০ হজার টাকা জরিমানা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন