প্রেসক্লাবে আজও অনশনে নারী শিক্ষকরা, বদলির দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচির হুঁশিয়ারি

Post Image


বদলির ফল প্রকাশ ও আদেশ বাস্তবায়নের দাবিতে দিন পেরিয়ে রাতভর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত নারী শিক্ষকরা। 

গতকাল বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া এ কর্মসূচি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী এ শিক্ষকরা।

এ প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে আজ দুপুর সাড়ে ১২টার (রিপোর্ট লেখার সময়) দিকে তাদেরকে এ কর্মসূচি পালন করতে দেখা গেছে। 

তারা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না সরকার বা সংশ্লিষ্টরা তাদের দাবির বাস্তবায়ন না ঘটাবে, ততক্ষণ পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়েই যাবেন। 

এর আগে, গতকাল বিকালে বদলির ফল প্রকাশের দাবিতে আমরণ অনশনরত নারী শিক্ষকরা রাতেও রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানের ঘোষণা দেন। 

বদলি আদেশ অনশন কর্মসূচিতে অংশ নেওয়া মুস্তাকিমা নামে একজন শিক্ষক ঢাকা ডায়েরিকে বলেন, “আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর। আর আমি চাকরি করি রাজশাহী বিভাগের নওগা জেলায়। আমার বাড়ি থেকে আমার কর্মস্থলের দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার। আমার একটা বাচ্চাকে সাথে নিয়ে আমি একাই থাকি। ওর বয়স প্রায় নয় বছর, কিন্তু এখনো স্কুলে যেতে পারে না শুধুমাত্র আমার কারণে আমার বাচ্চা স্কুল যেতে পারে না।”

তিনি আরও বলেন, “আমি যে জায়গায় জব করি, সেখানে কোনো ভালো প্রতিষ্ঠান নেই যে, আমার বাচ্চাকে আমি দেব। আমার প্রতিষ্ঠানেও তাকে ভর্তি করার কোনো সুযোগ নেই। সে কারণে আমার বদলিটা অনেক বেশি প্রয়োজন। আমার বাচ্চার জন্য হলেও আমার বদলি প্রয়োজন। সরকারের কাছে অনুরোধ, আমাকে বদলি দিয়ে আমার সন্তানকে এবং আমাকে বাঁচতে দিন।”

আরেক শিক্ষক বলেন, “আমাদের দীর্ঘদিনের দাবি যে, আমাদেরকে বদলির আওতায় আনা। অন্যান্য সরকারি চাকরিতে অনেক সময় বদলি হয় একটা শাস্তি হিসেবে। কিন্তু আমাদেরকে বদলি না দিয়ে আমাদেরকে শাস্তিমূলক অবস্থানে রেখেছে। এটা আমাদের চাকরির একটা মৌলিক দাবির মধ্যে পড়ে। অথচ আমাদেরকে বদলিটা দিচ্ছে না।”

তিনি আরও বলেন, “বর্তমানে তরুণ প্রজন্মের যারা এই প্রফেশনে আসছেন, বিশেষ করে নারী শিক্ষক যারা আছেন, তারা মারাত্মকভাবে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে, নতুন সংসার জীবনে পা রেখেছেন যারা, তাদের সমস্যা চরম আকার ধারণ করেছে। এজন্য বদলির ফল প্রকাশ করে দ্রুত তা বাস্তবায়নের দাবি জানাচ্ছি। দাবি না মানলে আমাদের কর্মসূচিও চলবে।”

এর আগে, আমরণ অনশনরত নারী শিক্ষকদের মধ্য থেকে ৪ নারী শিক্ষককে আলোচনার জন্য ডেকেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয় সেই আলোচনা।

সর্বশেষ খবর

প্রেসক্লাবে আজও অনশনে নারী শিক্ষকরা, বদলির দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচির হুঁশিয়ারি

‘বদলি না হলে ভেঙে যাবে সংসার’, অনশনে বসে শিক্ষিকার আকুতি

নৈরাজ্য সৃষ্টির অভিযোগে সরকারি বিএল কলেজের দুই শিক্ষক ওএসডি

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

৭৯ কলেজের প্রধানকে ডাকল বোর্ড, দিতে হবে এইচএসসিতে খারাপ ফলের জবাব

ঢাবি ভিসি-প্রো ভিসিকে শিক্ষামন্ত্রী— ‘কথা বলার আগে হুঁশ করে বলতে হবে’

গোপালগঞ্জে অস্ত্র দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, নেতৃত্বে ঢাকা কলেজের ছাত্রদল কর্মী

তিন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তা’মীরুল মিল্লাতের ৩ শিক্ষার্থী

সর্বাধিক পঠিত

অর্থাভাবে ঢাবি শিক্ষার্থীর বাড়ি ফেরা, পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১৫ বছর আগে ছাত্রজীবন শেষ, এখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি কেন, শিবির সভাপতির প্রশ্ন

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

ছাত্রদলকে দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা হামলার নির্দেশদাতা হলেন জবির সিন্ডিকেট সদস্য, অভিযোগ জকসু ভিপির

শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ আতিকুল

গোপালগঞ্জে অস্ত্র দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, নেতৃত্বে ঢাকা কলেজের ছাত্রদল কর্মী

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

আগামীকাল প্রকাশ হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানার উপায়