শ্ববিদ্যালয়ের (ঢাবি) বাজেট ও গবেষণায় বরাদ্দ নিয়ে কথা বলার আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে পর্যাপ্ত অর্থ দিচ্ছে। এরপরও মন্ত্রী টাকা দিচ্ছেন না—এমন মন্তব্য করার আগে ‘হুঁশ করে কথা বলতে হবে’।
তিনি বলেন, আমি যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলি, তো ভালো কথা। পাঁচ বছর যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবেন, আমার লাভ কী? উনি জিজ্ঞেস করবেন। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে শুধু পয়সা দিতে পারি। কিন্তু কোয়ালিটি এডুকেশন ডেভেলপমেন্টের জন্য উনি শুনতে চান, হাউ মাচ আই অ্যাম স্পেন্ডিং? আমি অন্য ইউনিভার্সিটি আনছি না আমার কাছে। তারা আইডেন্টিফাই করতে পারেনি যে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কত টাকা দিয়ে বসে আছি। আমি যদি বলতাম, টাকা নেই, তাহলে প্রধানমন্ত্রী যদি বলতেন, টাকা নেই কেন—তাহলে সেই প্রশ্ন উঠত। আমাদের যারা কাজ করবেন, বিটিআর করবেন, আমরা কিন্তু হাতে-হাতে লেগে যাব। কারণ, শেষ পর্যন্ত বলা হলো, মন্ত্রী টাকা দিচ্ছেন না। কথা বলার আগে হুঁশ করে কথা বলতে হবে। আমরা রাজনীতি করতে আসিনি, আমরা কাজ করতে এসেছি।
শিক্ষামন্ত্রী বলেন, আমার মন্ত্রিত্ব অন্যদের মতো নয়। আমি পেশাদারির সঙ্গে নির্দেশনা অনুযায়ী মন্ত্রিত্ব পরিচালনা করব, কাজ করব। কোনো কিছু দ্রুত করতে হলে দ্রুত করব। এটাই সহজ ও সরল কথা। আমি চাই, আপনাদের যে প্রয়োজন, আপনারা তা বরাদ্দ করুন। কারণ, ইউজিসি এই বরাদ্দ দেয়, আর আমরা ইউজিসিকে টাকা দিয়ে দিই। ইউজিসির ছয় সদস্যের মধ্যে চারজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জানেন তো? ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। বাজেটের ক্ষেত্রে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করতাম, তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারতেন। আপনারা বাজেট ঠিকমতো বরাদ্দ করেন, ঠিকমতো কাজ করেন। এরপর আমাদের ডেকে এনে বারবার এভাবে বোকা বানাবেন না।
তিনি আরও বলেন, প্রতিদিনই আমাকে বোকা হতে হয়। আপনারা সারা দিন ক্লাসরুমে পড়ান, লম্বা লম্বা থিসিস লেখেন, আমাদের সামনে লম্বা লম্বা বক্তৃতা দিয়ে চলে যান। আর আমরা বলি, কিছুই হলো না। সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্টিভিটি কোথায়, সেটি জানতে চাই। কোথায় যাবে, সেটি আমাদের জানতে হবে এবং আমাদের বলতে হবে। আমি মনে করি, এ বিষয়ে কথা বলার সময় এসেছে। মামুন সাহেব আমাকে দেখিয়েছেন, আমাদের দেশে সামগ্রিক বেকারত্ব ২০ শতাংশ। এই সমস্যা সমাধানে কী কী করতে হবে, সে বিষয়ে আপনাদেরই কাজ করতে হবে। আমরা মনে করি, সরকার হিসেবে আপনাদের বেকারত্ব দূরীকরণে সহায়তা করতে চাই। প্রধানমন্ত্রী নিজেই এই ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্কের বিষয়টি গুরুত্ব দিয়েছেন।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, কোম্পানির অনেকেই রয়েছেন। তারা সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা চান। যেকোনো উদ্যোগের ক্ষেত্রে তারা সমানুপাতিক সহযোগিতা চান, যাতে উভয় পক্ষই উপকৃত হয়। আসুন, যেকোনো প্রকল্প বা ভালো ধারণা নিয়ে কাজ করি। শুধু বিভিন্ন গবেষণাপত্র পড়লে লাভ হবে না। গবেষণাপত্র অনেক পড়া যায়, কিন্তু সেগুলোর বাস্তব প্রয়োগও নিশ্চিত করতে হবে। আপনারা নিজেদের প্রস্তাব তুলে ধরুন। পাইথন ও আধুনিকায়নের কথা বলেন, কারিকুলাম নির্ভরশীলতার কথা বলেন—শিল্প খাতের সঙ্গে এসব বিষয়ে আমরা কাজ করতে প্রস্তুত। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে আপনারা কীভাবে যুক্ত হতে চান, আমাদের জানান। আপনাদের কী প্রয়োজন, তা বলুন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।
তিনি উল্লেখ করেন, শিল্প খাতের ওপর আপনারা প্রকল্প তৈরি করুন। বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সেই প্রকল্পের টাকা কতটুকু ব্যয় হচ্ছে, তা আমাদের দেখতে হবে। আমরা বারবার এ বিষয়ে শুনছি। ইতিমধ্যে নভেম্বর মাস চলে এসেছে, কিন্তু আমরা প্রকল্পগুলোর অর্থ ব্যয়ের অগ্রগতি দেখতে পাচ্ছি না।
তিনি বলেন, এখানে কারিকুলাম অ্যাডভাইজরি বোর্ডের কথা বলা হয়েছে। এ বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিল্পপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের যৌথ গবেষণার বিষয়েও আপনারা বলেছেন। আমরা তাতে রাজি আছি। ইনোভেশন হাব, ইনকিউবেটর ও করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির কথাও বলেছেন। হ্যাঁ, করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির আওতায় শিল্পপ্রতিষ্ঠানগুলো কাজ করবে। তবে আমাদের সরকারের দায়িত্ব কী, সেটিও দেখতে হবে। পাঠ্যক্রম ঠিকমতো প্রণয়নের বিষয়েও আপনারা বলেছেন।







