৭৯ কলেজের প্রধানকে ডাকল বোর্ড, দিতে হবে এইচএসসিতে খারাপ ফলের জবাব

Post Image

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের নিচে পাসের হার থাকা ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কুমিল্লা বোর্ড। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার বোর্ডের জরুরি সভায় সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের উপস্থিত থাকার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে।   

বোর্ড সূত্রে জানা গেছে, তলব হওয়া ৭৯ প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলারই রয়েছে সবচেয়ে বেশি ৩১টি কলেজ। এ ছাড়া নোয়াখালীতে ১৫টি, চাঁদপুরে ১৩টি, লক্ষ্মীপুরে ১১টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৫টি এবং ফেনীতে ৪টি প্রতিষ্ঠান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ।

চিঠিতে জানানো হয়েছে, এইচএসসিতে ৩০ শতাংশের কম শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় কেন ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না—তা স্পষ্ট কারণসহ লিখিতভাবে জানাতে হবে। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে অধ্যক্ষদের বিগত পাঁচ বছরের একাডেমিক ও প্রশাসনিক নথিপত্রসহ হাজির থাকতে বলা হয়েছে। বোর্ড আরও জানায়, এবার কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ছিল ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। 

এদিকে রোববার শোকজ নোটিশ পাওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অধ্যক্ষ জানান, এবারই প্রথম এইচএসসিতে সব বোর্ডের অভিন্ন কঠিন প্রশ্নপত্র হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষক উভয়ই বিপাকে পড়েছেন। তাদের মতে, অনেক কলেজেই বিজ্ঞান, আইসিটি, গণিত ও ইংরেজির মতো বিষয়ে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের ঘাটতি রয়েছে। এমন বাস্তবতায় কঠিন প্রশ্নপত্র দিয়ে ভালো ফলাফল প্রত্যাশা করা দুঃখজনক বলে মন্তব্য করেন তারা।   

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ জানতে সংশ্লিষ্ট অধ্যক্ষদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। লিখিত জবাবের পাশাপাশি তাদের সঙ্গে সরাসরি আলোচনা করে ফলাফল উন্নয়নের উপায় নিয়ে মতামত নেওয়া হবে। তবে কারও ব্যাখ্যা সন্তোষজনক না হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

৭৯ কলেজের প্রধানকে ডাকল বোর্ড, দিতে হবে এইচএসসিতে খারাপ ফলের জবাব

ঢাবি ভিসি-প্রো ভিসিকে শিক্ষামন্ত্রী— ‘কথা বলার আগে হুঁশ করে বলতে হবে’

গোপালগঞ্জে অস্ত্র দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, নেতৃত্বে ঢাকা কলেজের ছাত্রদল কর্মী

তিন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তা’মীরুল মিল্লাতের ৩ শিক্ষার্থী

ফল প্রকাশের দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

বিএনপি পাওয়ারে গেছে বলেই তো আমি ভাইস চ্যালেন্সর হয়েছি

ঢাকা কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: রাষ্ট্রপতি

সর্বাধিক পঠিত

চার সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

অর্থাভাবে ঢাবি শিক্ষার্থীর বাড়ি ফেরা, পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!

১৫ বছর আগে ছাত্রজীবন শেষ, এখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি কেন, শিবির সভাপতির প্রশ্ন

ছাত্রদলকে দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা হামলার নির্দেশদাতা হলেন জবির সিন্ডিকেট সদস্য, অভিযোগ জকসু ভিপির

শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ আতিকুল