গ্রীন মডেল সোসাইটির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

Post Image

ইটপাথরের শহরে হাজারো কর্মব্যস্ততার মাঝে নিজ আত্মীয় স্বজনের জন্য সময় দিতে বিভিন্ন সোসাইটিকে নানা উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়। গত শনিবার গ্রীন মডেল টাউন সোসাইটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এমনই এক উদ্যোগে বার্ষিক মিলনমেলার আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে আ ন ম নাজমুল বারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক কে এম এজাজ মাহমুদ। স্বাগত বক্তব্য শেষে সভাপতি নাজমুল বারী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

সকাল ১০ টা থেকে বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। এসময় ৮ বছরের নিচে ছেলে ও মেয়েদের দৌড় প্রতিযোগিতা, ৯ থেকে ১২ বছর বয়সের মেয়েদের নেতার আদেশ, ৯-১২ বছরের ছেলেদের ঝুড়িতে বল নিক্ষেপ, মহিলাদের পিলো পাসিং ও চেয়ার সিটিং, পুরুষদের রশি টানাটানি ও অন্ধের হাঁড়িভাঙার মতো মজাদার খেলাধুলা আয়োজন করা হয়। দুপুরে খাওয়ার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রীন মডেল টাউনের সমস্যাবলী সমাধানের প্রস্তাবনা দেন সোসাইটির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম। এ সময় সমিতির কার্যনির্বাহী বোর্ডের সদস্য আবু ইমরান, আবদুল হালিম, মোহাম্মদ গাউসউল্লাহ, ইউসুফ আজম মামুন, রফিকুল ইসলাম, রাজু, তৌফিক এলাহীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপন

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে: ত্রাণমন্ত্রী

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

রূপগঞ্জে পুলিশকে অবরোধ করে আটক যুবদল নেতাকে ছিনতাই

গ্রীন মডেল সোসাইটির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ছাত্রদলে পদ পাওয়া ৩২ জনের মধ্যে ১১ জনই ছাত্রলীগের

ফেনী জেলা শিবিরের ২ দিন ব্যাপী সাথী শিক্ষা শিবির

দিনাজপুরে ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি

সর্বাধিক পঠিত

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ

এবার প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার

চাঁদপুরে জামায়াত সেক্রেটারির নির্বাচনি জনসমাবেশ শনিবার

আইনজীবী আলিফ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ, কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে

তারেক রহমান কার্ড দেখিয়ে ভোট চাইছেন, যা আচরণবিধি লঙ্ঘন : সারজিস আলম

কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, তিন পুলিশ আহত

আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে: ডা. শফিকুর রহমান